1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ  উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু হাসনাইন এর সভাপতিত্ব এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, একবিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষককে এসব বীজ-সার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পাবে  ২ হাজার ২শত কৃষক ।সার পাবে ৪হাজার ৫শত জন কৃষক। এসকল বীজ ও সারের দিয়ে দুই হাজার ২শত ১১ একর  জমি চাষ করা যাবে।ফসলের মধ্যে রয়েছে হাইব্রীড উফসি ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ডাল, খেসারি ডাল, মশুর ডাল, ফেলন ডাল ও শীতকালীন পেঁয়াজ।

তিনি আরো জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬হাজার ৭শত কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন