1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭১ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 

ভোলার লালমোহন উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩৪ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়াও লালমোহনের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা , ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. মহিউদ্দিন মাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানজুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মো.সোহেল আজীজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জে এইচ নোমান, সাবেক সভাপতি মো. বাহলুল কবির শাকিল, মো. আহসান উল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহীন, যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া, ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাছনাইন আহমেদ মিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, মনির হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন