1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে দুইজন কে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের সিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত ইউসুফ আলী ছেলে মো: শাহে আলম (৫৬) ও আলাউদ্দিন(৪৩)। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আলাউদ্দিন জানান, হযরত আলী গংদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তা নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি চলমান। এরমধ্যে আজ (বৃহস্পতিবার) সকালে তারা বিরোধীয় ওই জমিতে কাজ শুরু করে। আমি বাঁধা দিতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আলাউদ্দিনের ভাই শাহে আলম জানান, সকালে বিলে ছাগল বাঁধতে গিয়ে দেখি আমার ভাই আলাউদ্দিন কে মারধর করছে একই এলাকার ওলিউল্লাহ বেপারির ছেলে হযরত আলী, নসু পাটোয়ারী, তার ছেলে আকবর, সেলিম, তার ছেলে শাকিল, চিডু, তুহিনসহ আরও কয়েকজন। এসময় ভাইকে উদ্ধার করতে গেলে তারা আমার ওপরও হামলা করে। হামলাকারীরা এর আগেও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমার বাবাকে হত্যা করেছে। যা নিয়ে মামলা চলমান। এদিকে হামালার বিষয়ে জানতে হযরত আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি তিনি। লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন