1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সমাজ কল্যাণ সমিতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সমাজ কল্যাণ সমিতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সমাজ কল্যাণ সমিতি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও সমমান কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে গ্রামবাসী। শনিবার লালমোহন নয়ানীগ্রামের স্থায়ী বাসিন্দাদের ১৮ জন শিক্ষার্থী এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়ায় গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মাননতা ক্রেস্ট ও প্রশংসা সনদ তুলে দেওয়া হয়েছে। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নয়ানী গ্রামের বাসিন্দা লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহিন পাটোয়ারী। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোক্তা শাহিনুল ইসলাম কবির হাওলাদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ব্যবসায়ী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি গ্রাম সুন্দর করতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্মরাই সমাজ গঠনে মূল ভিত্তি গড়ে তুলবে। বিভিন্ন সময়ে মাদকের ছড়াছড়ি, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সমাজ থেকে নির্মূল করতে হলে গ্রামের প্রত্যেক সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিক হতে হবে। লালমোহন নয়ানী গ্রাম একটি ঐহিত্যবাহী গ্রাম। এই গ্রামে যেমন অনেক গুণি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্ম হয়েছে, তেমনি ডাক্তার, শিক্ষকসহ সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে গ্রামের ব্যক্তিরা। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গ্রামের শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন