1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে টাকা চুরির অপবাদে শিশু নির্যাতন মামলায় গ্রেফতার-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে টাকা চুরির অপবাদে শিশু নির্যাতন মামলায় গ্রেফতার-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে টাকা চুরির অপবাদে শিশু নির্যাতন মামলায় গ্রেফতার-১

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে টাকা চুরির অপবাদে শিশুকে খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় মোসা. রাবেয়া বেগম নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নির্যাতনের শিকার শিশু আজমীর মা পারভিন বেগম দুইজনকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবেয়াকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ৯ বছর বয়সী শিশু আজমীকে পাঁচশত টাকা চুরির সন্দেহে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও চড়-থাপ্পড় দেন পাঙ্গাশিয়া গ্রামের বাহার নামের এক ব্যক্তি। এতে বাহারকে সহযোগিতা করেন তার স্ত্রী রাবেয়া বেগম। পরে খবর পেয়ে শিশু আজমীর মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার বিকালে আজমীর মা থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আরো বলেন, ওই মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামী রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত বাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এজন্য তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই তাকেও গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন