1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দম্পত্তিকে পিটিয়ে জখম করলো প্রতিপক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দম্পত্তিকে পিটিয়ে জখম করলো প্রতিপক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দম্পত্তিকে পিটিয়ে জখম করলো প্রতিপক্ষ

মোঃ মুসফিক হাওলাদার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পঠিত
Spread the love

মোঃ মুসফিক হাওলাদার 

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন চর কালাচাঁদ ১নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ধলীগৌর নগর ইউনিয়নের চর কালাচাঁদ ১নং ওয়ার্ডের নাছির মাওলানার বাড়িতে এ ঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী মো. রফিক অভিযোগ করে বলেন, আমাদের সঙ্গে একই এলাকার মো. সাইদুল হক গংদের সাথে মৌজা: চর কালাচাঁদ জেএল নং ৩৩ বিএস খতিয়া নং ১৬২/ ৪৩৩/৯৩০/১৫১৯ এর দাগভূক্ত ৪০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এ বিষয় নিয়ে একাধিক বার বিচার ফায়সালা ও হয়েছে। কিন্তু তারা তা মানে না। এর আগেও তারা আমাদেরকে একাধিক বার মারধর ও গাছ কেটে নিয়ে  গিয়েছিল তখন আমরা লালমোহন থানায় জিডি করেছি। আজ সকালে আমি আমাদের বাগানে নারিকেল পারতে গেলে কামাল,নুরনবী,কাজল, বাদশা,হেলাল,লতিফ,

সাইদুল হক,কুলসুম, জান্নাত,পিয়ারাসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে নীলফুলা ও জখম করে। আমার ডাক চিৎকার শুনে আমার স্ত্রী আমাকে উদ্ধার করতে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে তার পরনের শাড়ি ছিরে ফেলে। আমাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে উদ্ধার করে লালমোহন স্বাহ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সুস্থ হয়ে আইনের সাহায্য নিব। আমরা উক্ত ঘটনার ন্যার বিচার দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত কামালের মুঠোফোনে একাধিকবার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন