1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি মডেল একাডেমির হলরুমে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লিটন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এবং গণতন্ত্রকে দুর্বল করে। শক্তিশালী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ বা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো- “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য”। যে ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সেগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যলয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া মডেল একাডেমি ও গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বাশার ইবনে মোমিন ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইংরেজি রতন গাঙ্গুলী। চুড়ান্ত পর্বে বিজয়ী হয় গজরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলকে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফকরুল আলম, সাধারণ সম্পাদক কুন্তুলা সিকদার, সদস্য হাফেজ ইমরান রাজিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন