1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘরের একটি রুম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘরের একটি রুম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘরের একটি রুম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অল্পতে রক্ষা পেলো ওমর সিরাজীর বসতঘর। ২৩ শে ফেব্রুয়ারি, সকাল দশটায় লালমোহন উপজেলা লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  পেশকার হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।  সতর্কতা অবলম্বন করার কারণেই বেঁচে যায় ওমর সিরাজীর বসতঘর। তবে পুড়ে যায় বসতঘরের একটি রুম।
ওমর সিরাজীর স্ত্রী জানায়, সকালবেলা রান্না ঘরে বসে আমরা খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমাদের ঘরের একটি রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। এ সময় ডাক চিৎকার দিলে সেখানে গিয়ে দেখি ঘরে জানালা খোলা এবং খাটের উপরে কোলবালিশ ও তোশকের উপর আগুন জ্বলছে।
তাৎক্ষণিক আমরা চিৎকার দিয়ে উঠি এবং ঘরে থাকা কলসের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে রুমটি অনেকাংশ পুড়ে যায়।
এরপরে স্থানীয় লোকজন ছুটে আসে আমাদের বাড়িতে।  একদিন আগে আমাদের বাড়ির দরজায় থাকা সমস্ত লাউ  গাছ গুলোকে উপরিয়ে ফেলে দেয়। উমর সিরাজীর চাচাতো ভাই হাবীব জানায়, কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখি নাই,তবে সকাল বেলা নিজ বাড়ীর দধি নুরুল হকের স্ত্রী নিলুফা  বাড়ির চৌহদ্দীর মধ্যে দুই বার আনাগোনা করেছে। যাদের সাথে জমিজমা বিষয়ে  দীর্ঘদিন বিরোধ চলছে। উল্লেখ্য যে, এসময় উমর সিরাজী বাড়িতে ছিলোনা। উমর সিরাজী খান সাহেবের বাড়ির মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন