1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দেবরের হামলায় হাসপাতালে ভাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দেবরের হামলায় হাসপাতালে ভাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে দেবরের হামলায় হাসপাতালে ভাবি

মুসফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে দেবরের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে লালমোহন হাসপাতালে ঠাঁই হয়েছে ভাবির।

শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোফায়েলিয়া মাদ্রাসা এলাকার মৌলভী বাড়িতে এঘটনা ঘটে।

আহত ভাবি হলেন, ওই গ্রামের মৃত মো. জাফরের স্ত্রী বিনু (৪৮)। দেবর মো. জসিম ওই বাড়ির মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

এবিষয়ে ভুক্তভোগী বিনু অভিযোগ করে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছি, আমার বিয়ের পর শ্বশুর বাড়ি এসে আমার দেবর জসিমকে অনেক ছোট্ট পাইছি। ওদেরকে আমি আমার নিজের ভাইয়ের মত আদর করি। ওদের প্রতি আমার অনেক মায়া। এরি মধ্যে আমার দেবর জসিম হঠাৎ করে আমার ঘরের সামনে থেকে দুই শতাংশ জমি এসে দাবি করেন। আজ সকালে আমার ঘরের সামনে ঘর উত্তোলন করতে আসলে আমি বাঁধা দিলে আমাকে জসিমসহ আরও অনেক অতর্কিত হামলা করে পিটিয়ে আমার মাথা পাঠিয়ে দেয়। আমার ডাকচিৎকার শুনে আমার আর এক দেবর মো. সালাউদ্দিন এসে ছুটাতে গেলেও তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে ভর্তি করান। আমি স্বামী ছাড়া এ বাড়িতে ৩০ বসবাস করছি। আমি এখন নিরুপায় কোথায় যাব। আর এদের প্রতি আমার অনেক মায়া। এজন্য কোথাও গিয়ে বিচার ও দিতে পারছি না। উল্টো জসিম আমাকে হুমকি ধামকি দেয়। কোথাও অভিযোগ দিলে আমাকে দেখে নিবে। আমি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায় বিচার দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত মো. জসিমকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন