
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
কলেজের মাঝের সড়ক স্থানান্তর ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের (সশাক) শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে এগারোটায় শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।
কলেজের সামনের সড়কে গাছের গুড়ি ফেলে শিক্ষার্থরা অবস্থান করে। শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়কে অবস্থান কওে দাবী আদায়ে সোচ্ছার হয়। সড়ক অবরোধের খবর পেয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফোর্স সহ ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেয়।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত্যাশা করছি।