1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াসে ভোলার লালমোহনে অত্যাধুনিক, সম্পূর্ণ ডিজিটাল সার্ভিসের সুবিধা নিয়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে লালমোহন থানার সামনে হাওলাদার সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের সুযোগ্য জ্যৈষ্ঠ পুত্র এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহীনের সঞ্চলনায় এবং লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বেসরকারি ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনারস এসোসিয়েশনের সভাপতি এবং জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ভোলা জেলা বেসরকারি ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারি, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি।

অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের প্রধান পরিচালক ও লালমোহন পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার।

আলোচনা সভা শেষে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন