1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকাঁলাচাদ (শাহাজী চৌমূহনী) এলাকার শাহাজাহান মিয়া বাড়ির হাচনাইনের ছেলে মিনহাজ (২) এবং সোহেলের মেয়ে নাফিজা (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই বোন।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার সময় মিনহাজ ও নাফিজা তাদের উঠানে খেলছিল। এরপর কিছুক্ষণ পর তাদের কোন সাড়াশব্দ না পেয়ে মিনহাজের মা তাদের খুঁজতে বের হয়ে দেখেন বাড়ির পুকুরের পানিতে শিশু দুটি ভাসছিল। তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে পানিতে নেমে তাদের উদ্বার করে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাস বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং লালমোহন থানায় ইউডি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন