1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মী।

শুক্রবার বিকালে লালমোহন উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর পার্টির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির লালমোহন উপজেলার সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রউপ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির ঢাকা মহানগর উত্তর যুগ্ম- আহবায়ক মো. মিলন ফরাজী।

 

এসময় আরও বক্তব্য রাখেন,ছাত্র সমাজের আহবায়ক মো. হাফিজুর রহমান মুন্না, শ্রমিক পার্টির আহবায়ক ঘোষণা কবির, যুবসংহতি পার্টির সদস্য সচিব মো. মোমিনসহ আরও অনেকে

এসময় প্রধান অতিথি বলেন, লালমোহন উপজেলা শুধু বিজেপি নয়। সহযোগী সংগঠন আরও ৫টি সংগঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব সংহতি বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি টোটালে ছয়টি সংগঠন হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বাহিরে শুধু আমরা দুটি দলকে চিনি এটা আপনাদের মুখস্ত তৃতীয় দল হিসাবে ছিল না কোন দল এখন বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশে তৃতীয় দল হিসাবে পরিচিত হয়েছে আপনারা জানেন ২০১৮ সালের পরে যখন আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে আমরা আপনাদের দোয়ায় ঢাকাতে ৫৭টি থানা ১৫৯ টি ওয়ার্ড আমরা বিজেপির কমিটি দিয়েছি এমনকি আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা কমিটি দিয়েছে কারণ মানুষ নতুন রাজনীতির মুখ দেখতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন