1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন পৌরসভার ৬দিন ব্যাপী করমেলা শেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধার পর লালমোহন পৌরসভার হল রুমে এই র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ এই র‌্যাফেল ড্র-অনুষ্ঠান উদ্বোধন করেন। লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন সঞ্চালনায়,উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা প্রকৌশল মো: আব্দুস সাত্তার, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৩ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ৩ দিন বৃদ্ধি করা হয়।

 লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ৩৫ লাখ টাকা উত্তোলন হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন