1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

’আপনার সুস্থতায় পথচলায় আমরা’’ স্লোগানে এবং একটি অত্যাধুনিক, কম্পিউটারাইডজ চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে ভোলার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে লালমোহন হাসপাতালের সামনে হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্ভুপুর শাহে আলম ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চলনায় এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মতিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভার সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লালমোহনে সেবার মনমানসিকতা নিয়ে সম্পূর্ণ অত্যাধুনিক কম্পিউটারাইডজ একটি সেবামূলক ডায়াগনস্টিক প্রতিষ্ঠান ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে সেবাকেই প্রাধান্য দেয়া হবে। গরীব অসহায় ও কোরআনের হাফেজ ও ইমামদের জন্য বিশেষ সুবিধা রাখার ব্যবস্থা থাকবে। এছাড়া উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে দোয়া উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসনাইন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন