1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম’র উদ্যোগে লাস্ট ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া, ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের উদ্বোধন করেন, লালমোহন সরকারি মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুস সামাদ।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কমিশনার  মো. আমজাদ হোসেন আলম ও লাস্ট ড্রেস বাই শওকত’র পরিচালক মো. শওকত আরিফ প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য তারা বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভোগছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে।এখানে এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া  শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত  প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক: অপসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান। এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষব্যাধি, চর্ম, এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার,  মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন