1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

দেশব্যাপী দাওয়াতী পক্ষ ও গণসংযোগ  উপলক্ষে বাংলাদেশ  জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার ফরাজগন্জ ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে।  ফরাজগন্জ ইউনিয়নের সভাপতি  মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সাদাপোল ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌরসভা আমীর  মাওলানা নিয়াজ মাহমুদ সাইফুল, ব্যবসায়ী ফোরামের সভাপতি আবুল হাসান ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি  হাসনাইন আল মুসা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায় এই শ্লোগান বুকে ধারণ করে পথচলা শুরু করেছে।  সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। তাই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, শোষণ, নিপীড়ন, জুলুমের সমূলে উৎপাটন করতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে এসে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আহবান জানান। অনুষ্ঠানে   উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন