1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিউল্যাহ বেপারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ ওই এলাকার বেপারী বাড়ির বাসিন্দা।

জানা যায়, সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করতে যান বৃদ্ধ মো. শফিউল্যাহ। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকায় ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি পাশে থাকা ওই বৃদ্ধের চাচাতো ভাই মাওলানা আনিসুল হক দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে বাঁশ দিয়ে ঠেলে বিদ্যুতের তার থেকে তাকে আলাদা করেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শফিউল্যাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ শফিউল্যাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন