1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে জবরদখলের উদ্দেশ্যে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের দ্বারা জমি জবরদখল ও হুমকি শিকার হয়ে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। কামরুল ইসলাম বলেন, চর লালমোহন মৌজার জেএল নং-১৬, এসএ-১৬ নং খতিয়ানের ২৫২৫ ও ২৫২৬ দাগে তাদের ৭৭ শতাংশ জমি রয়েছে। যার বিএস খতিয়ান নং-৮৩৫ ও দাগ নং-৪২১০ ও ৪২১১। তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর ওই জমিতে চাষাবাদ করতে গেলে খুনজখমের হুমকি দেয় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: খোকন মিয়া, মো: মোস্তফা ও মো: জহিরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করি। যার নং-৪৭৯, ১০ সেপ্টেম্বর ২০২৩। পুলিশ যখন বিরোধীয় ওই জমি পরিদর্শন করে, তখন সেখানে কোনও ঘর ছিলনা, তবে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন শুরু করে জহিরুল ইসলাম লিটনসহ তার দোসররা। এ বিষয়ে জানতে চাইলে মো: খোকন মিয়া ও মো: জহিরুল ইসলাম লিটন জানান, আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন