1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

“নতুন জার্সি, নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য” স্লোগানে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ক্রীড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধলীগৌর নগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এছাড়াও উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক বিএনপির ইউনিয়ন সভাপতি মাসুদ করিম নিরব, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মাস্টার, মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির পরিচালক তামিম মহাজন, একাডেমির সমন্বয়ক, খেলোয়াড়বৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একাডেমির ঐক্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নতুন লক্ষ্য অর্জনের প্রতীক।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নতুন জার্সি পরিধান করে খেলোয়াড়রা আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন