1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়াকে (৮৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালে তাকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া লালমোহন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের পরপর ৩বার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন