1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ ৪জন আহত হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিব বাঁচাতে চায় কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ১৫ আগস্টকে সামনে রেখে বাউফলে মিছিলের ভিডিও, ফেসবুকে তোলপাড় কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন দুমকিতে হাসপাতালে আনসার-ওষুধ প্রতিনিধির হাতাহাতি দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কীর্তনখোলা নদীর দুই তীর বিসিসির আওতায় পর্যটন নগরী করার প্রস্তাব এনসিপি নেতা আনোয়ারের

লালমোহনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

মুশফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার, লালমোহন 

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে উপজেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও লালমোহন রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, ভোলার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা বন বিভাগের সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, জামায়াতে ইসলামীর পৌরসভা সেক্রেটারি সোলায়মান জমাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন