1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভূমিহীনদের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভূমিহীনদের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ভূমিহীনদের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় চরের ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে ভূমিহীনদের পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজারে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলেনে বক্তব্য রাখেন আব্দুল কাদের নামে এক ভুক্তভোগী। তিনি বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়মের চরকচুয়াখালীর পাশে ভুতুম চর অবস্থিত। গত বছর ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে তার ছেলে শাহরুখ হাফিজ ডিকো ওই চরের খাস জমি সাড়ে চারশত ভূমিহীনদের দখল বুঝিয়ে দেন। এরপর ভূমিহীনরা ওইসব জমিতে চাষাবাদ শুরু করেন। তবে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে স্থানীয় মহসীন হাওলাদার ও কাশেমের নেতৃত্বে প্রায় দুইশত সন্ত্রাস বাহিনী একত্রে ভুতুম চরে গিয়ে ভূমিহীনদের দখলে থাকা ওইসব জমি দখলের চেষ্টা চালায়। তারা চরে গিয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করেন। এ সময় খবর পেয়ে ভুক্তভোগী ভূমিহীনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মহসীন ও কাশেমের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা চর থেকে ফিরে আসতে বাধ্য হয়। আমরা ওইসব সন্ত্রাসীদের বিচার চাই। সংবাদ সম্মেলন শেষে গাজারিয়া বাজারে ভুতুম চরের প্রায় শতাধিক ভূমিহীন বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের, আব্দুস সহিদ, মহিউদ্দিন, আবুল কালাম, সফিজল হক, আকবর, রফিক, সেলিম, ভুট্টো, জামাল মাঝি, শাহে আলম মাঝি, আব্দুল মালেকসহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলে চর দখল করতে যাওয়া সন্ত্রাসীদের বিচার চেয়ে শ্লোগান দেন তারা।

অভিযোগের ব্যাপারে মহসীন হাওলাদার জানান, যারা সংবাদ সম্মেলন করেছে তারা জোর করে জমি দখল করে আছে। আমাদের যাদের কাগজপত্র রয়েছে তারা চরে গিয়েছি জমি দেখতে, দখল করতে নয়। কিন্তু আমরা চরে যাওয়ার সঙ্গে সঙ্গে জোর করে দখলকারীরা আমাদেরকে কুপিয়ে আহত করেছেন।

 এ বিষয়ে লালমোহন থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন