
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বিন নাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাক্ষ ফরিদ উদ্দিন, যুগ্ন আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হায়দার, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান হাওলাদার, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ফারুক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজান হাওলাদার, যুগ্ন আহবায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক হাছান কাজী, উপজেলা সেচ্ছাসেবক সভাপতি রেজাউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক শহীদ হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, পৌর শ্রমিক দলের সভাপতি হাসান হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ শহীদ, পৌর সেচ্ছাসেবক সভাপতি হাতেম হাওলাদার, সাধারণ সম্পাদক জুলহাস, উপজেলা জামাতের আমির আঃ হক, পৌর জামাতের আমির সাইফুল কাজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি মুফতি শফিকুল ইসলাম, গন অধিকারের ভোলা জেলা শাখার সভাপতি আতিক।
আরো উ পস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব মিয়াসহ বিএনপি, এনসিপি, অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আজিজুল হক।