1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (১জুন) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের ২য় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপ-

পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইন উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইনকিলাবের ভোলা জেলা

সংবাদদাতা মো. জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মো. রফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারা বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প চলমান রয়েছে।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশে প্রথম শুরু হয় ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। তখন কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়।  সফলতার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রমটি চলমান রয়েছে। বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংযোগ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি রাজস্ব খাতে নেয়ার জন্য কাজ চলমান রয়েছে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারে রয়েছে। আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।

মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়  দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মডেল মসজিদের ইমাম নাইমুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন