1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মহিষ খামারিদের লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মহিষ খামারিদের লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মহিষ খামারিদের লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪১৫ বার পঠিত
Spread the love

মোঃ নুরুল আমিন, লালমোহন

লালমোহনে মহিষ খামারিদের মহিষের জাত উন্নয়ন ও লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হরিগঞ্জ বাজরে পুজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের উদ্যোগে ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় মহিষ খামারিদের নিয়ে প্রদর্শনী (প্রোজেনি শো) ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিষ খামারি মোতাহার হোসেনের সভাপতিত্বে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট  বিডি লিমিটেডের রিজোনাল ম্যানেজার মো. মামুনুর রশীদ প্রশিক্ষণকালে মহিষ পালনে যত্ন, সতর্কতা, লাভ, রোগব্যাধি নির্ণয় ও চিকিৎসাসহ লাল তীর কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের মহিষ কম খরচে লাভজনক উৎপাদন করে খামারিদের সফলতা অর্জনের পরামর্শ দেন। তিনি বলেন, গরু অপেক্ষা মহিষের গোস্তে ৪০℅ কোলেস্টেরল কম থাকে। গরুর তুলনায় মহিষের দুধ বেশি হয়, মহিষের দুধে চর্বি ও অন্যানা উপদান প্রায় দ্বিগুণ। মহিষের অসুখ বিসুখ কম হয়। ১০০ কেজি ওজনের গরুর যে খাবার লাগে, তাতে ৬০০ কেজি ওজনের মহিষের হয়ে যায়।
তিনি আরো বলেন, লাল তীরের মহিষের সিমেন দ্বারা উৎপাদিত বাছুরের জন্ম ওজন ৪০-৪৫ কেজি যা দেশি মহিষে বাছুরের জন্ম ওজন ২৫-৩০ কেজি। লাল তীরের মহিষের সিমেন দ্বারা উৎপাদিত বাছুর বছরে ২০০ থেকে ৩০০ কেজি ওজনের হয়ে থাকে। লাল তীরের প্রজননের উৎপাদিত মহিষ দৈনিক ৮ থেকে ১২ লিটার দুধ দেয়। পরে খামারিদের কয়েকজনকে পুরস্কার হিসেবে গামছা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের জুনিয়র অফিসার ইবরাহিম হোসেন। সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইয়াই টেকনিশিয়ান মো. রিয়াজ, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, জাফর ও ইমাম হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন