1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

ওসি বলেন- মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা জরুরি।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, মোতাহারনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন