1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং শিক্ষকগণের সাথে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও মুখলিস আলিম তৈরীর কৌশল নির্ধারণ সংক্রান্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পরিবার, লালমোহন ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন, গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁনসহ আরও অনেকে।

এসময় লালমোহন উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন