1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মা সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মা সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মা সমাবেশ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৯১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে শিক্ষার মানন্নোয়ন ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ার রাব্বী সিকদার। এসময় তিনি বলেন, সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়।

সন্তানের বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে প্রতিটি অভিভাবককে। তাহলেই সন্তানরা সঠিক পথে এগিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ।

অন্যদিকে, এসময় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন