1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা ড্রেস বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা ড্রেস বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা ড্রেস বিতরণ

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহনে শিক্ষার মানন্নোয়ন ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান এবং স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসলে উদ্দীনের সভাপতিত্বে ও আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আশ্রাফ উদ্দিন সিং

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়।সন্তানের বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে প্রতিটি অভিভাবককে। তাহলেই সন্তানরা সঠিক পথে এগিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর চন্দ্র রায়।

এসময় অন্যান্যদের মধ্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান ও প্রধান অতিথির নিজস্ব তহবিল থেকে ৮জন গরীব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন