1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৪২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন তার বক্তব্যে বলেন, আজকের দিনটি হলো বাংলাদেশের ইতিহাসের অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এইদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এর মধ্যদিয়ে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রুপ পায়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভোম বাংলাদেশ সরকার গঠিত হয়।

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশর অগ্রগতি নিয়ে এখন আলোচনা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।  

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন