1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মেজর হাফিজ উদ্দিন ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মেজর হাফিজ উদ্দিন ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মেজর হাফিজ উদ্দিন ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেবুয়ারী) দুপুরে লালমোহন মডেল সরকারি  মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এই টালমাটাল পরিস্থিতিতে লালমোহনের মতো জায়গায় এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করা অনেক কষ্টকর। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় উপজেলা ক্রিড়া সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
 তিনি আরো বলেন আজকের এই ফাইনাল খেলা আমি যতটুকু দেখেছি অত্যান্ত ভালো খেলা হয়েছে। এদের মধ্যে অনেক সম্ভবনাময় খেলোয়াড় রয়েছে। এদেরকে যদি রাষ্ট বা ক্রিকেট বোর্ড পৃষ্টপোষকতা করে। তাহলে ভবিষ্যতে  এরা জাতীয় দলের খেলোয়াড় হয়ে বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, লালমোহন নয়ানীগ্রাম ক্রীড়া সঙ্গ  এবং চরফ্যাশন ক্রিকেট একাদশ। খেলায় নয়ানীগ্রাম  ক্রীড়া সঙ্গ, চরফ্যাশন ক্রিকেট একাদশকে ৪ উকেটে হরিয়ে বিজয় লাভ করেন। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান। এছাড়ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ভার্চুয়ালী খেলাটি উদ্বোধন করেন মেজর হাফিজ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন