1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় যুবদলের উদ্যোগে প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১) জানুয়ারি উপজেলার গজারিয়া বাজারে এ সভার আয়োজন করে ১০ নং মোতাহার নগর ইউনিয়ন ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবদল।
লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার এবং সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও সুসংগঠিতভাবে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় দুই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন