1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রাতের আঁধারে বেআইনী ভাবে সরকারি চাল পাচার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রাতের আঁধারে বেআইনী ভাবে সরকারি চাল পাচার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে রাতের আঁধারে বেআইনী ভাবে সরকারি চাল পাচার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৬৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন।

রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল।

শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কোনো শ্রমিককে আমি চাল দেইনি। তবে কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল নেওয়ার সময় যদি বাহিরে কোথাও রেখে যান তা আমাদের জানা নেই।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন