1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন 

১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা জেলা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হওয়ার স্মরণে লালমোহনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।

বুধবার ( ১০ ডিসেম্বর ) সন্ধ্যায় লালমোহন কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের সুমহান চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতা প্রজন্মের জন্য অনুকরণীয়।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা ভোলার লালমোহন- তজুমদ্দিন’র সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের অবদানও স্মরণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার মর্যাদা ও মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনো বিতর্কিত না হয়। সেই দায়িত্ব প্রজন্মের সবার। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন