1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে ও  যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায়  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক  মো. আজাদুর রহমান, লালমোহন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিরব দে, উপজেলার সব ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ও উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাগণ।

প্রস্তুতি সভার আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর লালমোহন পৌরসভা ও ইউনিয়নের মোট ১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। শারদীয় দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার জন্য বলা হয় এবং পূজা শুরু ও শেষ হওয়া পূজা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক পূজা শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন