1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনের শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন  হয়েছে।  শুক্রবার (২১শে নভেম্বর) সকাল ১০ ঘটিকায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্লে-গ্রুপ থেকে  নবম শ্রেণি, নুরানী ও নাজিরা বিভাগ ও হিফয বিভাগের শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এসময় শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন বলেন, ইসলামিক ও নৈতিক শিক্ষার লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রাসায় প্লে থেকে নবম শ্রেণি  নুরানী ও নাজিরা বিভাগ হিফয বিভাগ এর পাঠ দান করা হয়। আজ ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার ১ম পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আমাদের ২য় পর্ব ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ২য় পর্বের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।  এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার কার্যনির্বাহী পরিচালক এম. এ হাসান, আবুল কালামসহ অভিভাবকবৃন্দ।

এসময় এম.এ হাসান বলেন, মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দিবেন। তাই আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

পরীক্ষা হল পরিদর্শন ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক,  মাওলানা ফরিদ উদ্দিন,  আল- আমিন তামিম,লিজা, সোহাগ, শাহাদাৎ, ফরিদ, কবির,আইয়ুব আলী,ওমর ফারুক, ইউসুফ হাসান,শিহাব উদ্দীন, নাজিম উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন