1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজিয়া বেগমের সভাপতিত্বে এবং দক্ষিণ লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হোসেনের সঞ্চালনায় এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিনসহ ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লালমোহন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন