1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে পৌরশহরের করিম রোড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির নেতারা বলেন, স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম নষ্ট করতে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে পারে। সে জন্য সকল সাংবাদিকদের সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান বিএনপির নেতাকর্মীরা। সঠিক তথ্য তুলে ধরলে ঐক্যবদ্ধভাবে সু-শৃঙ্খল এবং সুন্দর লালমোহন উপজেলা গড়া সম্ভব হবে বলেও মনে করেন তারা।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন এবং সদস্য সচিব মো. শহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন