1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দিচ্ছে বিএনপি।
রবিবার (১১ আগস্ট) রাতে পৌর শহরের মদন মোহন মন্ডল জিউ মন্দিরের সামনে পাহারায় থাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এনায়েত কবির মুন্সি জানান, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তী দেশে শান্তি বিরাজ করছে। এ শান্ত পরিবেশ কে অশান্ত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। এ সুযোগে যাতে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে পাহারায় রয়েছি আমরা।
এদিন রাত থেকে ভোর পর্যন্ত পাহারায় ছিলেন এবং এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দেয়ায় বিএনপি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিয়া মোহাম্মদ ইউসুফ, পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্বাস সরদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমরান কাঈফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন