1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধরণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাছনাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো, মোশাররফ হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুস শহিদ মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মো. ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মো. বজলুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন