1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বজলুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বজলুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বজলুর রহমান

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১২০৬ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলার দেবীর চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

জানা যায়, মোঃ বজলুর রহমান ১৯৯২ সালের আগস্টে  উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১০ সালে এপ্রিল মাসে একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তিনি ওই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দেবীর চর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা,  মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন।

উপজেলার মধ্যে প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদসহ সদস্যগণ ও শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীগণ প্রধান শিক্ষক বজলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন