1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট ‘‘লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’’ পুনর্গঠন করেছে- দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।

লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আবদুর রব মাস্টারকে সভাপতি, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা জাহিদুল ইসলাম দুলাল কে সাধারণ সম্পাদক নির্বাচন করে পুনর্গঠিত লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতিগণ হলেন লালমোহন হামীম রেসিডিন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো: রুহুল আমিন ও লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আ: খালেক সওদাগর।

সদস্যরা হলেন, হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার, লালমোহন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মো: নুরুল্যাহ, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আরিফুর রহমান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জিহাদ হোসেন ও সমাজকর্মী আরজু বেগম।

পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ১ নভেম্বর ২০২৩ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন