1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি-জাহিদ, সম্পাদক-সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি-জাহিদ, সম্পাদক-সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি-জাহিদ, সম্পাদক-সুমন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুমন। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্যাহ, সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাবুদ্দিন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির আহবায়ক মো. হাবিব উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির যুগ্ম সম্পাদক ও চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. মোসলে উদ্দিন, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সহসভাপতি ইয়াছিন সিরাজী, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সদস্য ও চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন