1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুজ জাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপাতি ও উক্ত কলেজের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক ও অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও ঢাকাস্থ লালমোহন ছাত্র ফোরামের সভাপতি মনির হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কলেজটি সাবেক এমএলএ ও আমার দাদা ডাঃ আজাহার উদ্দিনের নামে প্রতিষ্ঠিত করেছেন আমার বাবা বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। শিক্ষা প্রতিষ্টানটি আমার দাদার নামে হওয়ার কারণে গত ১৭ বছরে এই কলেজের অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা এবং শিক্ষার গুনগতমান উন্নয়নের জন্য করে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজটি ছিলো এই এলাকার সেরা বিদ্যাপীট। এই কলেজটির অবকাঠামো উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টাসহ শিক্ষার গুনগত মান ফিরিয়ে আনতে সর্বোত্তম চেষ্টা করবো।
আলোচনা সভার পূর্বে নবাগত কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এসময় কলেজের শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন