1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার লালমোহন পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যার পর ৮নং ওয়ার্ডের লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, মো. আমজাদ হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর রহমান কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো. রফিকুল ইসলাম, নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ৭ ও ৮ নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন