1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ভোটকেন্দ্রে স্ট্রোকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ভোটকেন্দ্রে স্ট্রোকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন ভোটকেন্দ্রে স্ট্রোকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলার লালমোহনে স্ট্রোক করে ভোটকেন্দ্রে দায়িত্বরত থাকা মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব থাকাকালীন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। এসময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং উপজেলা সংলগ্ন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী ছিলেন।
তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন