1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লিডারের অনুমতি ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হওয়া যাবে না - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লিডারের অনুমতি ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হওয়া যাবে না - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লিডারের অনুমতি ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হওয়া যাবে না

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পল্লি অঞ্চলের দরিদ্র জনসাধারণকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারি বিতরণ ব্যবস্থার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হতে গেলে লাগবে দলীয় লিডারের সুপারিশ বা অনুমতি। এমনটাই জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব অবনী মোহন দাস। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

অবনী মোহন দাস বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির জন্য ইউনিয়ন পর্যায়ে নিয়োগের জন্য ইতোমধ্যে ডিলারদের তালিকা দিয়েছেন লিডার। যদিও আগামীকাল থেকে ডিলার নিয়োগের আবেদনর্ শুরু। তবুও অন্য কেউ আবেদন করলে লিডারের অনুমতি বা সুপারিশ ছাড়া ডিলার হতে পারবেন না। অথবা লিডার কর্তৃক দেয়া তালিকাবদ্ধ ডিলারগণে যদি কাউকে সম্মতি দেন, তবে তিনি ডিলার হতে পারবেন। এসময় কোন দলের লিডারের অনুমতি বা সুপারিশ লাগবে, জানতে চাইলে দল ও লিডারের নাম উচ্চারণ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ২৬জন ডিলার রয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোলার লালমোহনের খাদ্য বান্ধব কর্মসূচির অনেক ডিলার অনুপস্থিত রয়েছেন। ফলে এসব শূন্য স্থানে ডিলার নিয়োগ দেয়া হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিলার নিয়োগ হবে। তবে এখনো আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেইনি, শিঘ্রই সার্কুলার দেবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন