1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

স্মৃতিচারণ,গান,কবিতা আবৃত্তি ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির প্রধান শিক্ষক নাছিমা বেগমের সভাপতিত্বে ও শরীফ মো.রফিক উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার,তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে তোমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান পেয়ে যাওনি, শিখেছো মূল্যবোধ, শৃঙ্খলা, এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ। আমরা তোমাদের প্রতি শুধু ছাত্র বা ছাত্রী হিসেবে নয়, বরং ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক হিসেবে বিশ্বাস রাখছি, আশা করি তোমরা সেটা বজায় রাখবে। আজকের এই বিদায়’ই সবকিছুর শেষ নয়। এটি একটি নতুন যাত্রার শুরু। জীবনের পথে চলতে গিয়ে হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু মনে রেখো আত্মবিশ্বাস, পরিশ্রম, এবং সততা তোমাদের সর্বদা পথ দেখাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো.জামাল উদ্দিন হাওলাদার প্রধান শিক্ষক শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন পঞ্চায়েত উপজেলা যুবদল নেতা, কামরুজ্জামান জান্টু সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন বিএনপি, মো.নিজাম উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিম লামছি শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. শফিউল্লাহ সাবেক ইউপি সদস্য চাঁচড়া ইউনিয়ন পরিষদ, মো.মামুন অর-রশিদ সাধারণ সম্পাদক ঢাকাস্থ তজুমদ্দিন ফোরাম বিএনপি, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন