1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুরের দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হেলপার ও সুপারভাইজার নিহত, আহত অন্তত ৫৷ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুরের দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হেলপার ও সুপারভাইজার নিহত, আহত অন্তত ৫৷ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শরীয়তপুরের দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হেলপার ও সুপারভাইজার নিহত, আহত অন্তত ৫৷

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় দুই যাত্রী বাহী বাসের সংঘর্ষে এক বাস হেলপার ও এক সুপারভাইজার নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস স্টার এক্সপ্রেস বাসের সুপার ভাইজার। তারা দুইজন গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।

মাদারীপুরের সিবচর হাইওয়ে থানা পুলিশের অফিসার সার্জেন শাহাদাত জানান, দুর্ঘটনা কবলিত স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাদারীপুরের ভাঙায় যাচ্ছিল। শরীয়তপুরের নাওডোবা গোল চত্বর এলাকায় পৌছলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার এক্সপ্রেস বাসটি খান পরিবহন বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলে ও সুপারভাইজার ইউনুস মোল্লা সিবচর সরকারি হাসপাতালে নিহত হন। আকাশ ও ইউনুস গোপালগঞ্জ সদরের বাসিন্দা। এসময় অন্তত ৫ জন আহত হয়। আহতের সিবচর সরকারি হাসপাতালেসহ ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বাস দুটিকে জব্দ করেছে সিবচর হাইওয়ে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন